শ্রমিক কল্যাণে লাভের এক কোটি ১৫ লাখ টাকা দিল নেসলে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লাভের এক কোটি ১৫ লাখ টাকা দিয়েছে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী বহুজাতিক কোম্পানি নেসলে।
নেসলে বাংলাদেশ লিমিটেডের কর্পোরেটস অ্যাফেয়ার্স ডাইরেক্টর নকিব উদ্দিন খান সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে এক কোটি পনের লাখ টাকার চেক হস্তান্তর করেন।
মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ডিজি যুগ্মসচিব ফয়জুর রহমান এবং কোম্পানির পক্ষে কোম্পানি সেক্রেটারি অ্যান্ড হেড অব লিগ্যাল অ্যান্ড ট্যাক্স দেবব্রত রায় চৌধুরী, ম্যানেজার পেরোল অ্যান্ড বেনিফিট মো. ফজলে রহিম এ সময় উপস্থিত ছিলেন।
শ্রম আইন ২০০৬ অনুযায়ী কোম্পানির নীট লাভের ৫ শতাংশের দশ ভাগের এক ভাগ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দিতে হয়।
