ঢাকা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
শেয়ারধারীদের জন্য ১৪ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক লিমিটেড।
বুধবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২০তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল হাই সরকার।
অন্যদের মধ্যে সাবেক ভাইস-চেয়ারপারসন ও উদ্যেক্তা শেয়ারহোল্ডার আফরোজা আব্বাস, সাবেক চেয়ারম্যান ও পরিচালক রেশাদুর রহমান, প্রাক্তন চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক লতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ, মো. আমিরউল্লাহ, আবদুল্লাহ্ আল-আহসান, তাহিদুল হোসেন চেীধুরী, জসিম উদ্দিন, খন্দকার জামিলউদ্দিন, আমানুল্লাহ সরকার, স্বতন্ত্র পরিচালক জনাব সুয়েজ ইসলাম ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।
