২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ছয়শ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ দিনে দুই পুঁজিবাজারেই বেড়েছ সূচক এবং লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৮ কোটি টাকা, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 05:44 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

এর আগে ২০১৪ সালের ১৮ নভেম্বর ডিএসইতে সর্বশেষ ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল।

ওইদিন লেনদেন হয়েছিল ৬২৭ কোটি ৯৯ লাখ টাকা।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়েছ। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছ ৫৯ পয়েন্ট।

ডিএসইতে এদিন ৬৩৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৮৩ কোটি ৫১ লাখ টাকা বেশি।

লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১১৫টির। ২১টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৩ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-  ইউনাইটেড পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন, এনবিএল, এমজেএল বিডি, কেপিসিএল, বিএসসিসিএল, বেক্সিমকো লি., ইফাদ অটোস, সাইফ পাওয়ার ও আরএকে সিরামিকস।

সিএসইতে এদিন ৫৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেরে হয়েছে ১৩ হাজার ৪০২ পয়েন্ট।

লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ৭টির দাম।

আগের দিন সূচক কমলেও তার আগে টানা ৫ দিন সূচক বাড়ে পুঁজিবাজারে।