স্টার সিরামিকসের যাত্রা শুরু
দেশি সিরামিকস শিল্পে নতুন নাম যোগ হলো- স্টার সিরামিকস টাইলস অ্যান্ড স্যানিটারি ওয়্যার।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল র্যাডিসনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নতুন পণ্য উন্মোচন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খাতের মাসাদ।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে আনোয়ারুজ্জামান, চিফ অপারেটিং অফিসার মো. মোয়াল্লিমুল ইসলাম, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান সৈয়দ আলী আবদুল্লাহ জামিসহ পণ্যের পরিবেশকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খাতের মাসাদ বলেন, প্রায় ১৭ বছর ধরে তিনি ব্যবসা সূত্রে বাংলাদেশে অবস্থান করছেন। বাংলাদেশে উৎপাদিত তার পণ্যগুলো দেশীয় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা মেটাবে।
অনুষ্ঠানে দুটি ভিডিওচিত্র প্রদর্শন করে হবিগঞ্জে অবস্থিত স্টার সিরামিকস লিমিটেডের উৎপাদন কার্যক্রম তুলে ধরা হয়।
