২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসার সঙ্গে আরএফএলের চুক্তি

পানির লাইন পুনঃস্থাপন ও সম্প্রসারণ করতে ঢাকা ওয়াসার সঙ্গে চুক্তি করেছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড, চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান ফল্গু সন্ধানী লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 01:28 AM

Updated : 22 Aug 2022, 12:11 PM

আরএফএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির আওতায় ফকিরাপুল, মালিবাগ, মৌচাক, রামপুরা, গোড়ান ও খিলগাঁও এলাকায় প্রায় ৩৭৬ কিলোমিটার পানির লাইন পুনঃস্থাপন ও সম্প্রসারণ করা হবে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, আরএফএল এর পরিচালক আর এন পল, ফল্গু সন্ধানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আকরাম, চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেড বাংলাদেশ অফিসের পরিচালক লিউইয়াদং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।