রোমিং গ্রাহকদের সুলভ এসএমএস সেবা গ্রামীণফোনে
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন বিদেশগামী রোমিং গ্রাহকদের জন্য ৩০ এপ্রিল একটি সাশ্রয়ী এসএমএস সেবা চালু করতে যাচ্ছে।
বুধবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রোমিং গ্রাহকরা প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি সাশ্রয়ী এসএমএস পাঠাতে পারবেন। একই সাথে সাধারণ এসএমএস সেবাও আগের মতোই চালু থাকবে বলে জানায় গ্রামীণফোন।
এই এসএমএস পাঠাতে গ্রাহকদের গ্রাহকদের প্রথমে একটি শর্ট কোড নম্বর (*111*5*9#) ডায়াল করতে হবে, এরপর এক মিনিট সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফোন নম্বর লিখে (- দিয়ে পৃথক রাখতে হবে) ১৪০ বর্ণের বার্তা লিখতে হবে।
