২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন চলছেই

দেশের দুই পুঁজিবাজারে টানা চতুর্থ দিনের মতো সূচক ও লেনদেন কমছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 04:09 PM

Updated : 22 Aug 2022, 12:09 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ২২৮ পয়েন্ট।

ডিএসইতে এদিন ৩৭৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৪৭ কোটি ৯১ লাখ টাকা কম।

লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২২১টির। ২১টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ৬১ পয়েন্ট কমে ৪ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, ওয়েস্টার্ন মেরিন ও মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস।

সিএসইতে এদিন ৪২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ লাখ টাকা কম।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট কমে হয়েছে ১২ হাজার ৮৬২ পয়েন্ট।

লেনদেন হওয়া ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম।

সপ্তাহের প্রথম দিন রোববার দুই বাজারে সূচক ও লেনদেন বাড়লেও তারপর প্রতিদিনই দরপতন ঘটছে।