২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমলেও বেড়েছে লেনদেন

দেশের দুই পুঁজিবাজারে টানা তৃতীয় দিনের মতো সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 04:33 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১৩৬ পয়েন্ট।

ডিএসইতে এদিন ৫২৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৮৫ কোটি ৭৬ লাখ টাকা বেশি।

লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৮৭টির। ৩০টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ২৫৩ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, ওয়েস্টার্ন মেরিন, এসিআই লিমিটেড, সাইফ পাওয়ার, শাশা ডেনিমস, এমজেএল বিডি, সামিট অ্যালায়েন্স, ইফাদ অটোস ও  বারাকা পাওয়ার।

সিএসইতে এদিন ৪২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৩৬ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৮৯ পয়েন্ট।

লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।

সপ্তাহের প্রথম দিন রোববার দুই বাজারে সূচক ও লেনদেন বাড়লেও সোম ও মঙ্গলবার দরপতন ঘটে। সূচকের সঙ্গে দুই বাজারেই লেনদেন পড়ে যায়।