স্টার সিনেপ্লেক্সে সিনেমার অংশীদার হলো কারমুডি
রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ সিনেমার অনলাইন অংশীদার হয়েছে গাড়ি বেচাকেনার অনলাইন পোর্টাল কারমুডি।
সম্প্রতি এনিয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, চুক্তি অনুযায়ী কারমুডির অফিসিয়াল ফেইসবুক পেইজে ‘ফাস্ট কুইজ অ্যান্ড ফিউরিয়াস অ্যান্সারস’ নামে একটি কুইজ প্রতিযোগিতা চালু করা হয়েছে। এতে অংশ নিয়ে ২৫ জনেরও বেশি বিজয়ী স্টার সিনেপ্লেক্সের ‘ফাস্ট অ্যান্ডফিউরিয়াস ৭’ সিনেমাটি দেখার টিকিট পাবেন।
ফেইসবুকে এই প্রতিযোগিতার লিঙ্ক কারমুডির নিজস্ব সাইটে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
