২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণে লভ্যাংশ দিল কর্ণফুলী ফার্টিলাইজার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের টাকা পরিশোধ করেছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 07:27 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়ার নেতৃত্বে কর্ণফুলী ফার্টিলাইজারের কর্মকর্তারা মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান  প্রতিমন্ত্রীর মুজিবুল হকের হাতে এক কোটি সতের লাখ টাকার এই চেক তুলে দেন।

শ্রম আইন অনুযায়ী, প্রতিটি কোম্পানির মোট লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়।

তবে এই প্রথম একটি সরকারি প্রতিষ্ঠান এ তহবিলে টাকা দিল বলে শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এস এম আরিফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে মহাপরিদর্শক সৈয়দ আহমেদ,  শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ডিজি যুগ্মসচিব ফয়জুর রহমান এবং কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার (মানব সম্পদ) আসিফ আইনুল হক, সেক্রেটারি রবিউল হক চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউল আবেদীন ও সিবিএ প্রেসিডেন্ট ওসমান গণি রাসেল এ সময় উপস্থিত ছিলেন।