৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের লভ্যাংশের তথ্য প্রকাশ করা হয়।
এর মধ্যে ন্যাশনাল হাউজিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
১২ মে রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য ১৫ এপ্রিল রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়, ২০১৪ সালে ন্যাশনাল হাউজিং ১০ টাকার প্রতি শেয়ারে আয় (ইপিএস) করেছে ১ টাকা ৯৭ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৪ টাকা ১২ পয়সা।
আর্গন ডেনিমস লিমিটেড পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
৩০ এপ্রিল বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠেয় কোম্পানির এজিএমের জন্য ১৫ এপ্রিল রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
আর্গন ডেনিমস লিমিটেড ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৪৭ পয়সা। এর শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৭ টাকা ।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।
১৪ মে ইস্কাটনে পুলিশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় কোম্পানির এজিমের জন্য রেকর্ড তারিখ ঠিক করা ১৬ এপ্রিল।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) করেছে ২ টাকা ১৩ পয়সা। এর শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৪ পয়সা।
