সাত মসজিদ নয়ারের দ্বিতীয় শাখা চালু
ধানমণ্ডির সাত মসজিদ রোডে ফ্যাশন রিটেইল প্রতিষ্ঠান নয়ারের দ্বিতীয় শাখা চালু হয়েছে শুক্রবার ।
শনিবার এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
নয়ার উদ্বোধন করেন জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাবেক বিজিএইএ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।
