২ ব্যাংকসহ ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান ২০১৪ সালের জন্য তাদের লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ডিএসই অয়েবসাইটে দেখা যায়, আর্থিক প্রতিষ্ঠান ফার্সট লিজ ফাইনেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে, ইসলামী ব্যাংক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং উত্তরা ব্যাংক ২০ শতাংশ নগদ লভ্যাংশ করেছে বিনিয়োগকারীদের জন্য ।
এদিকে সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়েছে ।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হয়েছে ২৬৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১০২ কোটি টাকা বেশি।
দিন শেষে এ বাজারের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৩ পয়েন্ট হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৭৬ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৩৭৬ পয়েন্ট।
এ বাজারে লেনদেন বেড়েছে ৮ কোটি টাকা, হাতবদল হয়েছে ২৩ কোটি টাকার শেয়ার।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ২০৩টির দাম বেড়েছে; কমেছে ৭১টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।
