৫১ পরিবার পেল বিজিএমইএর আর্থিক সহায়তা
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় মারা যাওয়া ৫১ জন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিজিএমইএ।
বুধবার কারওয়ান বাজারে বিজিএমইএ অফিসে এক অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের ওয়ারিশদের হাতে দুই লাখ টাকার গ্রুপ বীমার চেক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
পোশাক শ্রমিককরা বোংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।
শ্রমিকদের অধিকারের প্রতি মালিকপক্ষকে সজাগ থাকতে অনুরোধ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, সহ-সভাপতি এস এম মান্নান (কচি),শাহিদউল্লাহ আজিম, রিয়াজ বিন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
