২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে ডিএইচএল

শিক্ষাকে সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ‘টিচ ফর বাংলাদেশ’ এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ডয়েচ পোস্ট ডিএইচএল গ্রুপ (ডিপিডিএইচএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 09:39 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

ঢাকায় ৩৫ জন শিক্ষকের মাধ্যমে ১২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চার হাজার সুবিধাবঞ্চিত শিশুকে পাঠদান করে আসছে টিচ ফর বাংলাদেশ।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির অনুযায়ী, টিচ ফর বাংলাদেশের শিক্ষকদেরকে আর্থিক ও স্বেচ্ছাসেবার মাধ্যমে সহযোগিতা করবেন ডিএইচএলকর্মীরা।

সোমবার ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ডেসমন কুইয়া, ডিএইচএল গ্লোবাল ফরোয়ার্ডিং বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার নূরউদ্দিন চৌধুরী ও টিচ ফর বাংলাদেশের সিইও মায়মুনা আহমেদ যৌথভাবে ওই চুক্তির ঘোষণা দেন।

মায়মুনা আহমেদ বলেন, বাংলাদেশের অন্যতম মৌলিক চ্যালেঞ্জ ‘শিক্ষার অসমতা’ দূর করতে কাজ করছে টিচ ফর বাংলাদেশ। ডিএইচএলকর্মীদেরকে একাজের সহযোগী হিসেবে পেয়ে তিনি খুবই আনন্দিত।