ভ্রমণে সুবিধা পাবেন গ্রামীণফোন গ্রাহকরা
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহকরা মালয়শিয়া সফরে বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন।
বাংলাদেশের কোনো টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এই প্রথমবারের মতো গ্রাহকদের জন্য এরকম কোনো অফার নিয়ে এসেছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণফোন।
ডিজি টেলিকমিউনিকেশনসের সাথে চুক্তির আওতায়, গ্রামীণফোনের আন্তর্জাতিক রোমিং সেবা ব্যবহারকারী গ্রাহকেরা মালয়শিয়া থাকাকালীন ডিজি এর মার্চেন্ট রিওয়ার্ড অফারগুলো উপভোগ করতে পারবেন।
এই সুবিধাগুলো নিতে ইচ্ছুক গ্রাহকদের অফারগুলো উপভোগের জন্য মার্চেন্ট আউটলেটগুলোতে ডিজি নেটওয়ার্ক সম্বলিত মোবাইল স্ক্রিন দেখাতে হবে। মালয়শিয়ায় অবস্থিত নামকরা রেস্টুরেন্ট, ক্যাফে, বইয়ের দোকান, সাজসজ্জা সামগ্রী ও দোকান, থিম পার্ক, ফ্যাশন স্টোর প্রভৃতি এই অফারের আওতায় রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ হতে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে এবং ডিজি এর চিফ মার্কেটিং অফিসার ক্রিশ্চিয়ান থ্রানে এই চুক্তি স্বাক্ষর করেন।
গ্রামীণফোন আরো একটি চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বখ্যাত ট্রাভেল বুকিং ওয়েবসাইট আগোডা ডট কম এর সাথে। এই চুক্তির আওতায় হোটেল বুকিং এর জন্য আগোডার বিদ্যমান ডিসকাউন্টের ছাড়াও গ্রামীণফোনের প্লাটিনাম প্লাস/ প্লাটিনাম এবং গোল্ড/সিলভার স্টার গ্রাহকরা যথাক্রমে অতিরিক্ত ৭% এবং ৫% ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
ডিজি এর মার্চেন্ট অফারগুলো জানতে যেতে হবে http://digi.my/rewards লিঙ্কটিতে এবং আগোডায় বুকিং করতে যেতে হবে www.agoda.com/grameenphone লিঙ্কটিতে বলে জানায় গ্রামীণফোন।
