বিনিয়োগকারীদের জন্য সিএসইর ফেসবুক পেইজ
বিনিয়োগকারীদের জন্য তথ্য সহজলভ্য করতে অফিসিয়াল ফেসবুক পেইজ খুলেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
সোমবার মতিঝিলের দিলকুশায় সিএসইর ঢাকা অফিসে www.facebook.com/BangladeshCSE পেইজের উদ্বোধন হয়।
সিএসইর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ, ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উল মারুফ মতিন, পরিচালক খায়রুল আনম চৌধুরী (সোহেল) ও স্টেকহোল্ডার মফিজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে এক সংবাদ সম্মেলনে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, “বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা ও তথ্যের চাহিদা বেড়েছে। বিনিয়োগকারীদের এই তথ্যের চাহিদা পূরণে সিএসইর ফেসবুক পেজটি সহযোগিতা করবে। এই পেজে বিনিয়োগকারীরা বিভিন্ন ধরনের বিশ্লেষণধর্মী তথ্য পাবেন, যা বিনিয়োগ সিদ্ধান্তে সহযোগিতা করবে।
“এখানে পুঁজিবাজার নিয়ে বিশেষজ্ঞদের মতামত থাকবে, তাদের লেখা থাকবে, দৈনন্দিন আপডেটগুলো থাকবে। অর্থাৎ এই পেজটা শুধুমাত্র একটা অফিসিয়াল পেজ হবে না, এটা হবে একটা অনলাইন প্লেস যেখানে পুঁজিবাজার নিয়ে আলোচনা করা হবে।”
