সূচক বেড়েছে পুঁজিবাজারে
টানা দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক সামান্য বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৬ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৮০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ১ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৬১৯ পয়েন্ট।
এই পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২ কোটি টাকা, হাতবদল হয়েছে ২৬ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৩২টির দাম বেড়েছে; কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/
