নভো এয়ার দিচ্ছে হলিডে প্যাকেজ
পর্যটন নগরী কক্সবাজারে ছুটি কাটানোর জন্য হলিডে প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার।
প্যাকেজটি ২৬ হাজার ১৩৮ টাকা থেকে শুরু হবে বলে বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, প্যাকেজে দুই জনের জন্য ঢাকা কক্সবাজার ঢাকা ফিরতি ফ্লাইটের টিকিটসহ দুইরাত থাকার ব্যবস্থা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার যাতায়াতও অন্তর্ভুক্ত থাকবে।
আর হোটেলে থাকার ক্ষেত্রে পর্যটকের পছন্দকে প্রাধান্য দেওয়া হবে। সায়মন বিচ রিসোর্ট, ওসান প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্টে, সিগাল হোটেল, লং বিচ হোটেল এবং প্রাসাদ প্যারাডাইজ হোটেলের যে কোন একটিতে গ্রাহকরা থাকতে পারবেন।
ইবিএল এর ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়েও এ প্যাকজে গ্রহণ করা যাবে।
