২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিল্যান্ডে প্রাণ-এর স্কুল ক্যাম্পেইন

আফ্রিকার সোমালিয়ার স্বশাসিত অঞ্চল সোমালিল্যান্ডে স্কুল ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রাণ এর আমদানিকারক প্রতিষ্ঠান হাদ্রি ট্রেডিং ইস্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 08:32 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রাজধানী হার্গেইসার বিভিন্ন স্কুলে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা ছিল এ ক্যাম্পেইনে।

প্রাণ-এর আমদানিকারক মোহাম্মদ ওমর আবদি ছাড়াও শিক্ষক-অভিভাবকরা এই অনুষ্ঠানে ছিলেন।

মোহাম্মদ ওমর আবদি জানান, প্রায় ১০ বছর ধরে সোমালিল্যান্ডে প্রাণ পণ্য পাওয়া যাচ্ছে।  রাজধানী হার্গেইসা, বুরাও, বারবেরা, বোরামা, লাস আনদসহ সোমালিল্যান্ডের সব জায়গায় প্রাণ পণ্য পাওয়া যায়।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বর্তমানে আফ্রিকার মোট ৪৭টি দেশে প্রাণ পণ্য নিয়মিত রপ্তানি করা হচ্ছে।

২০০৬ সাল থেকে সোমালিল্যান্ডে প্রাণ পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়। গত বছর সোমালিল্যান্ডে প্রায় ৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে বলে জানান কামাল।

বর্তমানে প্রাণ পণ্য বিশ্বের ১০৮টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে বলেও জানান তিনি।