২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএসই-৩০ সূচকে নতুন চার কোম্পানি

তালিকাভুক্ত কোম্পানির সক্ষমতার ভিত্তিতে সিএসই-৩০ সূচক চূড়ান্ত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), যা প্রতিবছর দুই বার পর্যালোচনার আওতায় আসে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 07:29 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

রোববার এই সূচক কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এবারের সূচকে নতুন যুক্ত হয়েছে- জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

চূড়ান্ত সিএসই-৩০ সূচকে থাকা প্রতিষ্ঠানগুলো হলো- এবি ব্যাংক লিমিটেড, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আফতাব অটোমোবাইলস লিমিটেড, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড, বাটা সু কোম্পানি (বিডি) লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

এছাড়া রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড।

পূবালী ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডও চূড়ান্ত সূচক-৩০ তে রয়েছে।

আগের সিএসই-৩০ সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, অরিয়ন ফার্মা লিমিটেড ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।