পুঁজিবাজারে সূচক বেড়েছে
সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৪৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৩৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৯৩২ পয়েন্ট।
লেনদেন বেড়েছে ৫ কোটি টাকা, হাতবদল হয়েছে ২৩ কোটি টাকার শেয়ার।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৩৪টির দাম বেড়েছে; কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত ছিল ৫১টি কোম্পানির শেয়ারের দাম।
