১৮ বছরে বেস্টওয়ে গ্রুপ
প্রতিষ্ঠার ১৮ বছরে পা দিয়েছে বেস্টওয়ে গ্রুপ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার প্রতিষ্ঠানের বনানী কর্পোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, পরিবেশবান্ধব নগরী উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু হয়েছিলো সে লক্ষে অনেকদূর এগিয়েছে তাদের প্রতিষ্ঠান।
“গ্রাহকদের কাছে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ও সততাই বেস্টয়ে গ্রুপের সাফল্যের মূল চালিকাশক্তি।”
‘জীবনের প্রয়োজনে’ স্লোগান নিয়ে ১৯৯৭ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির সহযোগি প্রতিষ্ঠান বর্তমানে ৪৪টি।
২০৩০ সালের মধ্যে দুই কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে প্রতিষ্ঠানটি কাজ করছে বলে জানান চেয়ারম্যান মিজানুর।
