গ্রামীণফোন - ইস্টার্ন ব্যাংক চুক্তি
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন সম্প্রতি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সাথে একটি মার্চেন্ট সেবা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
বুধবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর হেড অফ কনজিউমার ব্যাংকিং নাজিম এ চৌধুরী এবং গ্রামীণফোনে চিফ ফিনান্সিয়াল অফিসার দিলিপ পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
