২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবির মূলধন হাজার কোটি টাকা হচ্ছে

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা করে এ সংক্রান্ত বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বুধবার জাতীয় সংসদে ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫’ সংসদে পাসের প্রস্তাব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদে। এটি কণ্ঠভোটে পাস হয়।

গত ৩ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করেছিলেন বাণিজ্যমন্ত্রী। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৭২ সালের টিসিবি গঠন সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ সংশোধনের জন্য বিলটি ওঠানো হয়।

এখন টিসিবির বোর্ড সদস্য সংখ্যা পাঁচজন হবে। এর মধ্যে একজন চেয়ারম্যান, তিনজন পূর্ণকালীন পরিচালক ও দুইজন খণ্ডকালীন পরিচালক।

বর্তমানে একজন চেয়ারম্যান ও একজন পরিচালক রয়েছে।

টিসিবির অনুমোদিত মূলধন আগে ছিল ৫ কোটি টাকা, এখন তা বেড়ে এক হাজার কোটি টাকা হবে।

আইন সংশোধনের কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, “নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য বাফার স্টক (আপদকালীন মজুদ) সৃষ্টি, ও প্রয়োজনে সামাজিক নিরাপত্তা বলয় এর অধীনে দরিদ্র শ্রেণির মধ্যে সুলভমূল্যে অত্যাবশকীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য টিসিবির অনুমোদিত মূলধন বৃদ্ধি আবশ্যক।”

এছাড়া বোর্ডের পরিচালক মনোনয়নের সুনির্দিষ্ট প্রস্তাবিত রূপরেখা কার্যকর হলে টিসিবির কর্মকাণ্ডে আরও গতিশীলতা আসবে বলে সরকার মনে করছে।