বিক্রয় ডটকম ও ইবিএলের মধ্যে চুক্তি
পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের ঋণ সুবিধা দিতে বিক্রয় ডটকম ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি চুক্তি হয়েছে।
এই চুক্তির আওতায় বিক্রয় ডটকম থেকে যে কোনো পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা ঋণ সুবিধা ভোগ করতে পারবেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী ও বিক্রয় ডটকমের প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সম্প্রতি প্রতিষ্ঠান দুটির সঙ্গে ওই সহযোগিতা চুক্তি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির আওতায় বিক্রয় ডটকম ব্যবহারকারীরা কোনো ফি ছাড়াই ঋণ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও তাদের দেওয়া হবে বিভিন্ন সুবিধা।
