২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 10:28 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

সফরররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী শিনসুকে সুগিয়ামা বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এই আহ্বান জানান বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের বড় প্রকল্পগুলোতে জাপানের আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

বৈঠকে বাণিজ্য ও নিয়োগের পাশাপাশি দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

জাপানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

শিনজো আবে পুনরায় জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ জাপানকে অনুসরণ করছে।

সন্ত্রাস দমনে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপর প্রশংসা করে জাপানের সফররত উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাপানও সন্ত্রাসের শিকার হয়েছে।

আইএস জঙ্গীদের হাতে দু’জন জাপানি নাগরিক হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরে একথা বলেন তিনি।

জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের কার্যক্রমের প্রশংসা করেন সুগিয়ামা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র সচিব শহীদুল বৈঠকে উপস্থিত ছিলেন।