২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বাড়লেও কমেছে সূচক

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন কিছুটা বাড়লেও কমেছে সূচক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 04:01 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৮ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২২৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪২ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৫২ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৫৬২ পয়েন্ট।

লেনদেন বেড়েছে ৩ কোটি টাকা, হাতবদল হয়েছে ১৯ কোটি টাকার শেয়ার।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৯৩টির দাম বেড়েছে; কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।