২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় ওয়ালটনের ৩৫৪ পণ্য

এবারের বাণিজ্য মেলায় প্রদর্শন ও বিক্রির জন্য ৩৫৪টি মডেলের পণ্যের পসরা সাজিয়েছে বাংলাদেশের অন্যতম ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম এ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 10:52 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৫ দুটি প্রদর্শনী কেন্দ্রে এসব পণ্য রয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

সরকারবিরোধী আন্দোলন, অবরোধ হরতালের মধ্য দিয়ে চলছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজনৈতিক সহিংসতার কারণে মেলায় দর্শনার্থীদের উপস্থিতি অপেক্ষাকৃত কম।

মেলার মূল প্রবেশপথের পাশে ৮ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নটি তৈরি করেছে ওয়ালটন। সেখানে ফ্রিজ, টিভি, মোবাইল ফোন সেট ও মোটর সাইকেলের মতো পণ্য রয়েছে।

এছাড়া প্রধান ফটক ও প্রধান টাউয়ারের দক্ষিণ পাশে ওয়ালটনের ২০ নম্বর প্রিমিয়ার স্টল। সেখানে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ হোম, কিচেন ও ইলেকট্রিক এ্যাপ্লায়েন্স বিক্রি হচ্ছে।

ওয়ালটন প্রিমিয়ার প্যাভিলিয়নের ম্যানেজার আকরামুজ্জামান অপু বলেন, পণ্যের গুনগত উচ্চমান এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে তারা গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।