লেনদেনের সঙ্গে সূচকও কমেছে
সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৭ পয়েন্ট হয়েছে।
এ বাজারে হাতবদল হয়েছে ২৫১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮২ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৬৩ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ১৩৭ পয়েন্ট।
চট্টগ্রামে লেনদেন কমেছে ৬ কোটি টাকা; হাতবদল হয়েছে ১৬ কোটি টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৬৮টির দাম বেড়েছে; কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত ছিল ৩০টি কোম্পানির শেয়ারের দাম।
