কৃষি সম্প্রসারণ বিভাগের সঙ্গে বাংলালিংকের চুক্তি
কৃষি সম্প্রসারণ বিভাগের (ডিএএই) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে টেলিকম অপারেটর বাংলালিংক।
সারাদেশের উপ-সহকারী কৃষি অফিসারদের (SAAOs) নিজ নিজ ব্লকের কৃষকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুবিধায় এ চুক্তি হয় বলে রোববার বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলালিংকের চিফ কর্মাশিয়াল অফিসার শিহাব আহমেদ, মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম, ডেপুটি ডিরেক্টর অব মার্কেটিং জালাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ডিরেক্টর জেনারেল এ জেড এম মোমতাজুল করিম সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষিকে ডিজিটালাইড করতে বাংলালিংক এবং ডিএএই-র যৌথ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।
এ সেবার মাধ্যম দেশের কৃষকেরা শুধুমাত্র একটি কোড ডায়াল করেই তাদের নিজ নিজ ব্লকের মাঠ পর্যায়ে সম্প্রসারণ কর্মকর্তার (উপ সহকারী কৃষি কর্মকর্তা) সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এর ফলে মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা তাদের এলাকার কৃষকদের সর্বোচ্চ সংখ্যক কৃষি সংক্রান্ত সমস্যার সমাধান দিতে সক্ষম হবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানোনো হয়।
শুরু থেকেই বাংলাদেশের কৃষি খাতকে ই-কৃষি ধারণার অধীনে আনতে প্রযুক্তিগত সেবা দিয়ে যাচ্ছে বাংলালিংক। অপারেটরটি মোবাইল ভিত্তিক বিভিন্ন তথ্যপ্রযুক্তি সেবা যেমন- বাংলালিংক কৃষি জিজ্ঞাসা, বাংলালিংক কৃষি বাজার এবং বাংলালিংক-চ্যানেল আই কৃষি সংবাদ মতোর প্রযুক্তিগত কাজ করে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ (ডিএএই) বিভাগ কৃষকদের কৃষি সম্প্রসারণ সেবা প্রদানে একটি বৃহত্তম পাবলিক সেক্টর প্রতিষ্ঠান।
