পুঁজিবাজারে কমেছে লেনদেন
সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৬ পয়েন্ট হয়েছে।
এ বাজারে হাতবদল হয়েছে ৩৩১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৫৯ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৪ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ২০৩ পয়েন্ট।
লেনদেন কমেছে ৪ কোটি টাকা, হাতবদল হয়েছে ২২ কোটি টাকার শেয়ার।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১২৭টির দাম বেড়েছে; কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত ছিল ৪৭টি কোম্পানির শেয়ারের দাম।
