২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বেড়েছে সূচক লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 06:02 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৭ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৪১৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১০৯ কোটি টাকা বেশি ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ২২ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ২১৭ পয়েন্ট।

লেনদেন বেড়েছে ৪ কোটি টাকা, হাতবদল হয়েছে ৩১ কোটি টাকার শেয়ার।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৩০টির দাম বেড়েছে; কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ৩২টি কোম্পানির শেয়ারের দাম।