‘সিলভার টেলি অ্যাওর্য়াড’ পেল বাংলালিংক
বাংলালিংক এর সিআর (কর্পোরেট রেস্পন্সিবিলিটি) ফিল্ম ‘দ্য বাংলালিংক’ যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পুরস্কার ‘সিলভার টেলি অ্যাওর্য়াড’ জিতেছে।
সম্প্রতি নেদারল্যান্ডস-এর আমস্টারডামে বাংলালিংকের মূল কোম্পানি ভিমপেলকম প্রতিষ্ঠানটির হেড অফ পিআর অ্যান্ড কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ চৌধুরীর হাতে এ পুরস্কার তুলে দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বিশ্ব থেকে কর্পোরেট চলচ্চিত্র ও বিজ্ঞাপন মূল্যায়নে নিউইয়র্কভিত্তিক টেলি অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় এটিই সর্বোচ্চ পুরস্কার, যেখানে সবমিলিয়ে ৫টি মহাদেশ থেকে প্রাথমিকভাবে মোট ১২ হাজার চলচ্চিত্রের মধ্যে প্রতিযোগিতা হয়েছে।
বাংলালিংকের হেড অফ পিআর অ্যান্ড কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “এই কর্পোরেট রেস্পন্সিবিলিটি ফিল্মটি বাংলালিংকের ‘নতুন কিছু করো’ স্লোগানকেই পুনর্ব্যক্ত করে, যেখানে সারা বাংলার কৃষকেরা বাংলালিংক প্রদত্ত উদ্বাবনী কৃষি সেবা দিয়ে তাদের জীবনে নতুন নতুন অধ্যায় শুরু করছেন।”
বাংলালিংক হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর; যাদের বর্তমানে তিন কোটিরও বেশি গ্রাহক রয়েছে।
বাংলালিংক নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।
