সূচক বেড়েছে, কমেছে লেনদেন
সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৯ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৯৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৪০ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ২৩২ পয়েন্ট।
এ বাজারে লেনদেন কমেছে ৭ কোটি টাকা। হাতবদল হয়েছে ২৮ কোটি টাকার শেয়ার।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৫৪টির দাম বেড়েছে; কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টি কোম্পানির শেয়ারের দাম।
