২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারের সূচক পড়েছে  

একদিন বৃদ্ধির পর সপ্তাহের চতুর্থ দিন আবার সূচক কিছুটা কমেছে দুই পুঁজিবাজারেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 04:04 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৩ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৯৭ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার,যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা বেশি ।

লেনদেন হওয়া শেয়ারের মধ্যে বেড়েছে ১৪৮টির,কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।

এ সময় ডিএসইতে হাতবদল হয়েছে মোট ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্সও এদিন প্রায় ১৬ পয়েন্ট কমে ৯ হাজার ১৯২ পয়েন্ট হয়েছে।

এই বাজারে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে বেড়েছে ৯৪ টির কোম্পানির শেয়ার দাম। কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।

এই বাজারে হাতবদল হয়েছে ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।