২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারটেলের সঙ্গে এশিয়ান গ্রুপের চুক্তি

ভয়েস ও ডেটা সুবিধা দিতে এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশের অন্যতম মোবাইল অপারেটর এয়ারটেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 10:58 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

সম্প্রতি দুই পক্ষের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় বলে মঙ্গলবার এয়ারটেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

তৈরি পোশাকখাতের অন্যতম উদ্যোক্তা এশিয়ান গ্রুপে ১০ হাজারেরও বেশি কর্মী রয়েছে। এশিয়ান টেলিকাস্টিং লিমিটেড (এশিয়ান টিভি) তাদের অঙ্গ প্রতিষ্ঠান।

চুক্তি অনুযায়ী, এশিয়ান গ্রুপ ১০০ সাবস্ক্রিপশনসহ পুরনো অপারেটর থেকে সরে এয়ারটেল-এর সঙ্গে যুক্ত হয়েছে। প্রাথমিকভাবে তারা ভয়েস ও ডেটাসেবা সুবিধা গ্রহণ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. শাহ আলম ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের হেড অব এন্টারপ্রাইজ সলিউশন জাফরী শামীমসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।