২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় হাজার কারখানা বিজিএমইএ থেকে বাদ

বিভিন্ন অভিযোগে ১ হাজার ৬৫৪টি পোশাক কারখানার সদস্যপদ বাতিল করেছে বিজিএমইএ, এর ফলে সংগঠনের সদস্য সংখ্যা ৫ হাজারের নিচে নেমে এসেছে।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 06:45 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ এই সংগঠনের পরিচালনা পর্ষদের মঙ্গলবারের সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বাৎসরিক চাঁদা সময়মতো পরিশোধ না করা, ধার্য করা অন্যান্য চাঁদা না দেওয়া এবং বিভিন্ন সময়ে কমপ্লায়েন্সের শর্তগুলো প্রতিপালনে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন কারণে কারখানাগুলোর সদস্যপদ বাতিল করা হয়।

২০০২ সাল থেকে শুরু করে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিজিএমইএ’র সদস্য হিসেবে তালিকাভুক্ত হয়েছিল এই কারখানাগুলো।

এর মধ্যে ২০০২ সালের ৫০২টি, ২০১২ সালের ৫৮৬টি, ২০১৩ সালের ১০১টি, বিভিন্ন সময়ের ২০টি, ২০১৪ সালে ঢাকা অঞ্চলের ৩৪১টি ও চট্টগ্রাম অঞ্চলের ১০৪টি কারখানার সদস্যপদ বাতিল হয়েছে।

এই কারখানাগুলোর সদস্যপদ বাতিলের পর বর্তমানে বিজিএমইএর সদস্য সংখ্যা ৫ হাজার ৮৭৬ থেকে কমে ৪ হাজার ২২২টিতে দাঁড়িয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।