২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবি-নক্ষত্রবাড়ির ‍চুক্তি স্বাক্ষর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও নক্ষত্রবাড়ি রিসোর্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 10:12 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

রোববার এ চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবির হেড অফ রিটেল ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সরদার আখতার হামিদ এবং নক্ষত্রবাড়ি রিসোর্ট ও কনফারেন্স সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক তৌকির আহমেদ।

চুক্তি অনুযায়ী ইউসিবির ক্রেডিট কার্ড গ্রাহক, ইমপিরিয়াল গ্রাহক ও ইউসিবি কর্মকর্তারা নক্ষত্রবাড়ি রিসোর্ট এবং কনফারেন্স সেন্টারে ৩৫ শতাংশ ছাড়ের (ডিসকাউন্ট) সুবিধা ভোগ করবেন।