২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক সামান্য কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 03:10 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪৪ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৪২২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৪ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ২৮৮ পয়েন্ট।

এ বাজারে লেনদেন বেড়েছে ১৫কেটি টাকা; হাতবদল হয়েছে ৪৫ কোটি টাকার শেয়ার।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১১০টির দাম বেড়েছে; কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টি কোম্পানির শেয়ারের দাম।