প্রাণ ফুডসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
প্রাণ ফুডস লিমিটেডের ঝালমুড়ি ও পটেটো ক্র্যাকার গ্রুপের বিভিন্ন পণ্য পরিবেশকদের নিয়ে আয়োজিত হয়েছে পরিবেশক সম্মেলন-২০১৪।
সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে উভয় গ্রুপের সেরা ১০০ জন করে মোট ২০০ জন পরিবেশক অংশগ্রহণ করেন বলে প্রাণের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
সম্মেলনে বিগত বছরে সেরা পারফরম্যান্সের জন্য উভয় গ্রুপের ১২ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়।
বিগত বছরের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে আলোচনায় পরিবেশকরা আগামীতে ব্যবসায়িক পরিধি আরও সম্প্রসারণ ও গতিশীল করার পরামর্শ দেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এসময় প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক বিপণন কামরুজ্জামান কামাল, প্রাণ ফুডস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার সাইফুল ইসলাম সিকদার সহ প্রাণ ফুডস লিমিটেডের সেলস ও মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
