২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ট্রাকচাপায় শ্রমিক মারা যাওয়ার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে। এতে পচনশীল পণ্যসহ বিভিন্ন মালামাল নিয়ে সীমান্তের দুই পাশে কয়েকশ ট্রাক আটকা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 04:58 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

পেট্রাপোল বন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, শনিবার সকালে বেনাপোল বন্দরে আসার সময় পেট্টাপোল বন্দরের ১ নম্বর গেটের সামনে ট্রাকচাপায় নিখিল নামে এক বন্দর শ্রমিকের মৃত্যু হয়।

“ওই ঘটনায় বন্দরের শ্রমিকরা আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে।”

বেনাপোল চেক পোস্ট কাস্টমস কার্গো শাখার কর্মকর্তা মোমিনুর রহমান জানান, ভারতের পেট্রাপোল বন্দরে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সেদেশের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুদেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্য বোঝাই ট্রাক, যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাচামালবাহী।