বিক্রয় ডটকম-ডভকল চুক্তি
পণ্য বিপণনের মাধ্যম হিসেবে বিক্রয় ডটকমকে বেছে নিয়েছে ঢাকা মহানগর পুরনো গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (ডভকল)।
সম্প্রতি দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক সমঝোতা স্বাক্ষরিত হয় বলে বুধবার বিক্রয় ডটকমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরো বলা হয়, এক বছর মেয়াদী অংশীদারিত্বমূলক এই চুক্তির আওতায় ডভকল তাদের সদস্যদের পুরনো গাড়ি বিক্রিতে বিক্রয় ডটকম ব্যবহারের পরামর্শ দেবে।
বিক্রয় ডটকমও ডভকল ডিলারদের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় তাদের সাইট ব্যবহারে বিশেষ সহায়তা দেবে।
পুরনো ও অ্যানটিক গাড়ির ব্যবসায়ীদের নিয়ে একটি শক্তিশালী সমিতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডভকল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
