২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 05:08 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৫৯ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৩২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৯৫৯ পয়েন্ট।

এ বাজারে লেনদেন কমেছে ৪ কেটি টাকা; হাতবদল হয়েছে ১৯ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৩৯টির দাম বেড়েছে; কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত ছিল ৪০টি কোম্পানির শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/