গ্রাহকদের জন্য গ্রামীণফোনের আইফোন ৬
গ্রাহকদের জন্য আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস ব্যবহারের সুযোগ নিয়ে এসেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
ফোন কেনার জন্য গ্রাহকরা প্রি-অর্ডার করতে পারবেন ১৪ নভেম্বর থেকে এবং প্রি-অর্ডার করা ফোন গ্রাহকরা ফোন হাতে পাবেন ২০ নভেম্বর।
বৃহস্পতিবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই আকর্ষণীয় প্যাকেজে গ্রাহকরা নির্ধারিত ইন্টারনেট প্যাকেজে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন এবং বিশেষ অফারে ৩জিবি ইন্টারনেট পাবেন বিনামূল্যে।
প্রি অর্ডার করা গ্রাহকরা আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস কেনার জন্য ১২ মাসের কিস্তির সুযোগও পাচ্ছেন।
এই অফারের আওতায় আইফোন ৬-১৬ জিবি এর মূল্য ৭৩,৮২৫ টাকা, আইফোন ৬-৬৪ জিবি এর মূল্য ৮৫ হাজার ২০০ টাকা এবং আইফোন ৬ প্লাস-১৬ জিবি এর মূল্য ৮৫ হাজার ২০০ টাকা।
ফোন দুটি কেনার জন্য নগদ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা জমা দিতে হবে। প্রি- অর্ডারকারীরা বাকি অর্থ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৯ থেকে ১২ মাসের সমান কিস্তিতে পরিশোধ করা যাবে।
প্রি বুকিং পরবর্তী ক্রেতাদের জন্য ৯ মাসের কিস্তি প্রযোজ্য হবে।
গ্রাহকদের জন্য আইফোন ৬-১৬ জিবি এর ১২ মাসের মাসিক কিস্তি ৫ হাজার ৩১৯ টাকা, আইফোন ৬-৬৪ জিবি এর মাসিক কিস্তি ৬ হাজার ২৬৭ টাকা এবং আইফোন ৬ প্লাস-১৬ জিবি এর মাসিক কিস্তি ৬ হাজার ২৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অ্যাপলের সাধারণ ওয়ারেন্টি পলিসি অনুযায়ী গ্রাহকেরা ১ বছরের ওয়ারেন্টি পাবেন।
গ্রামীণফোন বিজ্ঞপ্তিতে জানায়, আইফোন ৬-১৬ জিবি পাওয়া যাবে স্পেস গ্রে, সিলভার ও গোল্ড, আইফোন ৬-৬৪ জিবি পাওয়া যাবে স্পেস গ্রে ও সিলভার এবং আইফোন ৬ প্লাস-১৬ জিবি পাওয়া যাবে শুধু স্পেস গ্রে রঙে।
