২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা উৎপাদন খাতবান্ধব ব্যাংক হল ‘ঢাকা ব্যাংক’

এসএমই ফাইন্যান্সিং ফেয়ারে উৎপাদন খাতবান্ধব ব্যাংকের বর্ষসেরার স্বীকৃতি পেয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 04:41 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিবের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন।

ঢাকা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ছাড়াও বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন এই মেলার আয়োজন করেছে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে মেলা।

এবছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিগত বছরের এসএমই ঋণ কার্যক্রমের ওপর ভিত্তি করে মোট ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।

মেলায় মোট ৪২টি ব্যাংক ও ১৬টি আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন এসএমই ঋণ প্রকল্প প্রদর্শনীর পাশাপাশি এসএমই উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী, ঋণ বিতরণ, ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগকরণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।