২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ীরা পেল ‘বিক্রয়ের’ লাখ টাকা পুরস্কার

‘নেচে উঠুন বিক্রয়ের সুরে’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে ইন্টারনেটে বেচাকেনার প্রতিষ্ঠান বিক্রয় ডটকম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 02:25 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

মঙ্গলবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনসন সেন্টারে পুরস্কার বিতরণ করা হয়।

মাসব্যাপী প্রতিযোগিতায় দলগতভাবে অংশ নিয়ে বিজয়ী হয়েছে ‘ব্লু পপার’, যারা পুরস্কার হিসাবে পেয়েছে এক লাখ টাকা।

‘ব্লু পপারের’ দলনেতা হৃদয় বলেন, “প্রতিযোগিতায় জিততে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই পুরস্কার এবং স্বীকৃতি ভবিষ্যতে আরো ভালো করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে আমরা মনেকরি।”

প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে মুনতাসির এম তাহসিন ও তার দল এবং আবির আহমেদ ও তার দল।

পুরস্কার হিসাবে তারা পেয়েছেন বিক্রয় ডটকমের বিশেষ উপহার সামগ্রি।

বিক্রয় ডটকমের বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন বলেন, “প্রতিযোগিতা চলাকালীন সময়ে আমরা অসংখ্য নাচের ভিডিও পেয়েছি যা আমাদের অভিভূত করেছে। আমরা একশ’র বেশি নাচের ভিডিও থেকে ৪৬টি বিক্রয় ডটকমের ফেইসবুক ফ্যান পেইজে শেয়ার করেছিলাম। সর্বাধিক লাইকের ভিত্তিতেই আমরা বিজয়ী নির্বাচন করেছি।”

অনলাইনে নাচের এ প্রতিযোগিতাটি ৮ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলে।

পুরনো খবর:

অনলাইনে বিক্রয় ডটকমের নাচের প্রতিযোগিতা