২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ এগ্রোর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বিভিন্ন পণ্যের বাছাই করা পরিবেশকদের সম্মেলন করেছে প্রাণ এগ্রো লিমিটেড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 11:26 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে চাটনি, নুডলস্ ও কেচাপ গ্রুপের একশ জন পরিবেশককে নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রাণ এর পরিচালক ইলিয়াস মৃধা, প্রাণ এগ্রো লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, বিপণন বিভাগের ব্যবস্থাপক রেজাউল করিমসহ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।