পুঁজিবাজারে লেনদেন কমেছে
সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কিছুটা বাড়লেও লেনদন কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫ পয়েন্ট হয়েছে।
তবে আগের দিনের চেয়ে লেনদেন ১২৪ কোটি টাকা কমে এদিন ডিএসইতে হাতবদল হয়েছে ৬২০ কোটি টাকার শেয়ার।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৪৪৩ পয়েন্ট।
এই বাজারে লেনদেন ১০ কেটি টাকা কমে হাতবদল হয় ৪৯ কোটি টাকার শেয়ার।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৬০টির দাম বেড়েছে; কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।
