২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইউসিবিএলের ১৪২তম শাখা

চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় ১৪২তম শাখা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 09:52 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

রোববার ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইউসিবিএলের নতুন শাখার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী বলেন, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিসেবার ক্ষেত্রে বহুমুখী বৈচিত্র্য এসেছে। এই পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখেই সেবা দিয়ে চলেছে ইউসিবিএল।

অনুষ্ঠানে ইউসিবিএলের অন্যতম পরিচালক সাব্বির আহমেদ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।